ভোটারবিহীন নির্বাচনের জন্য বিরোধীদল শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে আ’লীগ: রিজভী

0

বর্তমান সরকার এখন আদালতকেও কারাগারে বন্দি করেছে। যেমন ভাবে দেশের বিপুল জনসমর্থিত নেত্রীকে কারাগারে আটকে রেখে গণতন্ত্রকেই বন্দি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র রিজভী বলেন, আপনারা দেখেছেন, বুধবার হুইল চেয়ারে করে দেশনেত্রীকে নিয়ে আসা হয়েছে। হাত-পা নড়াতে তার অসুবিধা হচ্ছিল। তিনি এতোটাই অসুস্থ ছিলেন যে, রীতিমতো কাপছিলেন এবং চেয়ার থেকে দাঁড়াতে পারছিলেন না। বারবার দাবি করা সত্যেও তার সু-চিকিৎসায় সরকার অবহেলা করেছে। সরকার আইন-কানুনের কোনো ধার ধারছে না।

খালেদা জিয়ার ওপর সরকারের এই বেআইনি অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ওপর যে অবিচার চলছে তা মানবধিকার লঙ্ঘন। এটি সরকারের বেআইনি হিংস্র আচরণ। এর জবাব ক্ষমতাসীনদের জনগণের কাছে দিতেই হবে।

বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না দাবি করে বিএনপির এই নেতা বলেন, এবার সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হবে। তাই একতরফা ভোটারবিহীন নির্বাচন করার জন্য সারাদেশে বিরোধীদল শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.