Monday, September 7

ভোট দিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড.কামাল হোসেন

0

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা, গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।

আজ রোববার সকাল ৮টার কিছুক্ষণ পর এই কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে নির্বাচনের সামগ্রী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও জয় নিয়ে আশা প্রকাশ করেছেন ড. কামাল হোসেন।

এর আগে সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া সকাল ৮টার কিছুক্ষণ পর নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.