Monday, September 7

“ভোরের ডাক “পত্রিকার ২৮তম বর্ষপূর্তি পালন হাটহাজারী উপজেলা মিলনায়তনে

0

মঈন বাঙালী(হাটহাজারী) চট্টগ্রাম: দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথচলার ২৮তম বর্ষপূর্তি কেক কাটার মধ্যে দিয়ে হাটহাজারীর স্বনামধন্য ব্যাক্তিবর্গের উপস্থিতে পালন করা হয়েছে।
২০ মার্চ বুধবার দুপুর ১২টার সময় উপজেলা হলরুমে ভোরের ডাক প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.মহিন উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভুমি) কমিশনার সম্ম্রাট খীসা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম,হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি ব্যারিষ্টার বদরুল আলম চৌধুরী,উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল,হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলাউদ্দীন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার দিদারুল আলম,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মনির আহমদ,কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ নাছির উল্লাহ,নাজিরহাট কলেজের শিক্ষক মোঃ আলমগীর,উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম, হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সদস্য মাহমুদ আল আজাদ,মোঃ এরশাদ আলী, মঈন বাঙালী ,আসাদুজ্জামান সাকিল,এসএম তৌহিদুল আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব দৈনিক ইত্তেফাক পত্রিকার হাটহাজারী সংবাদদাতা ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো.আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে ভোরের ডাক পত্রিকার কেক কাটা এবং আলোচনা সভা উদযাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভুমি) কমিশনার সম্ম্রাট খীসা বলেন,সারাবাংলার মানুষের হৃদয় জয় করে গৌরবময় ২৮তম বছর নানা চরাই-উৎরাই পেরিয়ে ২৮তম বর্ষে পর্দাপণ করার জন্য দৈনিক ভোরের ডাক পত্রিকা কে শুভেচ্ছা জানাচ্ছি এবং সৎ ও বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করে জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তা ভবিষ্যৎও চলমান থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.