ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পায়ন হবে : তোফায়েল

0

tofayelআওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে তাতে একাধিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা এবং গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে।

 

তিনি বলেন, ইতোমধ্যে বড় বড় শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।এখানে আরো একটি গ্যাসকুপ খনন এবং পর্যাপ্ত গ্যাস মজুদের আশা করা হচ্ছে।

 

শুক্রবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনাম অর্জন করেছেন। তিনি ‘মাদার অব হিউমিনিটি’ অর্থ্যাৎ ‘মানবতার মা’ হিসেবে আখ্যায়িত হয়েছেন। প্রাচ্যের নয়া নেত্রী হিসেবে ও তিনি খ্যাতি লাভ করেছেন। বাংলাদেশে এখন উন্নয়নের রোল মডেল’।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.