রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান(ভোলা) উপজেলা: আজ সকাল ১১ টায় সারা দেশের ন্যায় ভোলা দৌলতখান উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল সহকারী কর্মচারীগন দৌলতখান থানা স্বাস্থ্য কমপ্লেক্র এর সামনে এ কর্মসূচী পালন করেন । তাদের দাবী টেকনিক্যাল বেতন স্কেলসহ পদ র্মযাদা দিতে হবে। মাঠ/ ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০% হারে দিতে হবে। প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে। ১০% পোষ্য কোটা প্রর্বতন করতে হবে। তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ সময় বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মোঃ সমির ভোলা জেলা শাখা। দৌলতখান হেলথ এসোসিয়েশন সভাপতি মোঃ মাইন উদ্দিন। দৌলতখান হেলথ এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুমসহ আরো অনেকে।