Monday, September 21

ইইউ'র কাছে সাহায্যের আবেদন
ভয়াবহ দাবানলের কবলে সুইডেন

0

স্ক্যান্ডেনেভিয়ান দেশ সুইডেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। যা দেশটির বিগত ১২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। দাবানলে প্রচণ্ড তাপদাহের সময় আর্কটিক সার্কেলের কিছু অংশসহ নরডিক অঞ্চলের বহু বন আগুনে পুড়ে গেছে।ইতোমধ্যে দেশটি জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।

দেশটির বেসামরিক সংস্থা এমএসবি জানিয়েছে, অগ্নিনির্বাপণের জন্য দুইটি ইতালিয়ান প্লেন ও নরওয়ে থেকে ছয়টি হেলিকপ্টার সেন্ট্রাল সুইডেনে পাঠানো হয়েছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ আরও বেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে।

থমাস এন্ডারসন নামে এক উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন, ১২ বছরের মধ্যে সুইডেনবাসী এমন ভয়াবহ দাবানল দেখেনি।

ইউরোপীয় কমিশনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের কারণে দেশটির জনগণ ‘খুবই ঝুঁকি’র মধ্যে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.