Thursday, August 20

মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

0

ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ করে দিন ব্যাপী হরতাল পালন শেষে নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামীকাল মঙ্গলবার ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বেলা পৌনে পাঁচটায় নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে এমন দাবি করে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই হরতাল শুধুমাত্র সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিলনা।এটা মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ছিল।

বিএনপি মহাসচিব বলেন, আগামী চার তারিখে ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।একই সাথে সিটি নির্বাচনে অনিয়ম কারচুপি হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবেন আমাদের দুই মেয়র প্রার্থী তাবিথ এবং প্রকৌশলী ইশরাক হোসেন। নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে মন্তব্য করে ফখরুল আরো বলেন,মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগনের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.