মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গত নবম তম দিনে মীরসরাই প্রেস ক্লাবের উদ্দ্যোগে এবং মীরসরাই থিয়েটারের ব্যবস্থাপনা মঞ্চস্থ হলো জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর গল্প অবলম্বনে প্রয়াত নাট্যকার দুলাল জুবাইদ এর নাট্য রুপে মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের পলাশ সার্বিক তত্তবধানে নাট্য নির্দেশনায় ছিলেন কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী এবং শিল্প নির্দেশনায় ছিলেন শিল্পী ও সাংবাদিক রণজিত ধর। উক্ত নাটকে অভিনয় করেন মীরসরাই প্রেস যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার (আল্লারাখা), সাহিত্য সম্পাদক শরীফ উদ্দিন শিবলু (কানু মুন্সি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন (ছেরাজ হালদার), সদস্য রিপন গোপ পিন্টু (নারদ আলী), সদস্য তৌহিদুল ইসলাম (গ্রামবাসী), সদস্য সানোয়ারুল ইসলাম রনি (ভোলা নাথ), মোজ্জামেল হোসেন মাসুম (চুন্নু মাতবর), বৈশাখী চক্রবর্তী ( চানবানুর মা), ঐশ্বরী দেবদাস (চানবানু), নিদের্শনা সহযোগী করেন জে. আর জিতুু।
এই নাটকে শরীফ উদ্দিন শিবলু (কানু মুন্সি) কে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত করা হয়।