Tuesday, July 28

মডেল তুলনা গ্রেপ্তার

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় মডেল তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন।

বনানী থানা পুলিশ জানায়, মামলার বাদী মডেল ঈষাদী ইনাদ ইবা তাদেরই সহকর্মী। যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সামাজিকভাবে হেয় করার অভিযোগে গত ২১ জুন বনানী থানায় এ মামলা দায়ের করেন বাদী। মামলা নং ২২।

থানার ডিউটি অফিসার জানান, গ্রেপ্তার মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজী। ২০০৭ ‘ইউ গট দ্যা লুক’নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন জগতে নাম লেখান তিনি। ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডর হন। তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এছাড়া র‌্যাম্প মডেল ও কয়েকটি টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.