Wednesday, September 2

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের হামলা: বহিষ্কার ৫

0

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় সাবেক কেন্দ্রীয় নেতা জারিন দিয়াসহ পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।
বহিষ্কৃতদের মধ্যে সালমান সাদিক নামের জিয়া হলের এক কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ। একইসঙ্গে চার জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
জারিন দিয়া ছাড়াও সাময়িক বহিষ্কৃত অন্যরা হলেন, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হলের সদস্য কাজী সিয়াম, একই হলের কর্মী সাজ্জাদুল কবির।
একইসঙ্গে ডাকসুর সদস্য ও রোকেয়া হল ছাত্রলীগ সভাপতি বিএম লিপি আক্তার এবং জিয়া হলের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুর রহামান শান্তর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশও দিয়েছে সংগঠনটি।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মে মধুর ক্যান্টিনের ঘটনার তদন্তের ভিত্তিতে শাস্তিমূলক এই পদক্ষেপ নেয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে জেরিন দিয়া ঐদিন পদবঞ্চিতদের হয়ে সংবাদ সম্মেলনে গিয়েছিলেন।

মারধরে সেদিন তিনিও আহত হয়েছিলেন। এই নেত্রী ফেসবুকে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও এনেছিলেন। এছাড়া রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি লিপি আক্তার ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.