Thursday, August 20

মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে ওসির খাদ্য সামগ্রী বিতরন

0

খোকসা থানাধীন শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্ত বাড়িয়া গ্রামে অনাহারে থাকা পরিবারের মাঝে মধ্যরাতে অফিসার ইনচার্জ ( ওসি) মজিবুর রহমান খাদ্য সামগ্রী বিতরণ।

তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, উক্ত গ্রামের জনৈক আফজাল হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান , মাছিম, আব্দুর রহিম ও নাসির এর পরিবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়ায় তাদের পরিবারের লোকজন অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।

উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান তার অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী চাল, আলু, ডাল , তেল , লবণ ও সাবান জাতীয় সামগ্রী নিয়ে মধ্যরাতে উক্ত গ্রামে পৌঁছে সংশ্লিষ্ট গ্রামপুলিশ ও স্থানীয় লোকজনদের সহায়তায় বর্ণিত পরিবারের মাঝে বিতরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.