মঙ্গলবার দিবাগত রাতে আকস্মিক আগুনে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায় ৫ দোকানসহ অন্তত শতাধিক বসতঘর পুড়ে গেছে।
রাত আড়াইটার সময় জনৈক কালামের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। আগুনে হতাহতের কোনো তথ্য ভোর রাত চারটা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার সময় শহরের লোকজন যভন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সে সময়ে চায়ের দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। এর আগে মুহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত হওয়ার অন্তত ২০ মিনিট সময়ের পর দমকল বাহিনী ঘটনাস্থলে আসে।