নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন-
২৪ জন পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), আ হ ম মোস্তফা কামাল (অর্থ মন্ত্রণালয়), ড. আব্দুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), আনিসুল হক (আইন ও সংসদ মন্ত্রণালয়), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়), এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়), টিপু মুনশি (বাণিজ্য মন্ত্রণালয়), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য মন্ত্রণালয়), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র মন্ত্রণালয়), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি মন্ত্রণালয়), তাজুল ইসলাম (স্থানীয় সরকার মন্ত্রণালয়), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন মন্ত্রণালয়), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), জাহিদ মালেক (স্বাস্থ্য মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), নুরুল ইসলাম সুজন (রেল মন্ত্রণালয়), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়)
১৯ জন প্রতিমন্ত্রী: শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়), জুনাইদ আহমেদ পলক (আইসিটি মন্ত্রণালয়), কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম, আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি মন্ত্রণালয়), মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), কে এম খালিদ (সংস্কৃতি মন্ত্রণালয়), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়), জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম মন্ত্রণালয়)।
তিন জন উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন মন্ত্রণালয়), এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)।
প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।
মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।
একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।