মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে দিকে সংসদ ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভায় নির্দিষ্টকরণ (সম্পুরক) বিল ২০১৭ এবং নির্দিষ্টকরন বিল ২০১৭ অনুমোদন করা হয়।
প্রস্তাবিত এই বাজেটে অনুদানসহ মোট রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৪৯৪ কোটি টাকা। এছাড়া এনবিআর নিয়ন্ত্রিত কর ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ, বৈদেশিক ঋণ ১১ দশমিক ৬ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণ ধরা হয়েছে ১৫ দশমিক ১ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীগণ সভায় অংশ গ্রহণ করেন।