Saturday, September 12

মন্ত্রীসভার বৈঠকে যাননি নতুন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বুধবার মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে বৈঠকে অংশ নেননি মন্ত্রীসভার শপথ নেওয়া নতুন তিনজন। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে দফতর বণ্টনের পর তারা আগামী বৈঠক থেকে অংশ নেবেন।

তবে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

এছাড়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নারায়ণ চন্দ্রকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী, আইসিটি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় এবং সংসদ সদস্য শাহজাহানকে মন্ত্রী করে আদেশ জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথ পড়ান।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভা বৈঠক শুরু হয়েছে আজ বুধবার সকাল ১০টায়। বৈঠকে নারায়ণ চন্দ্র চন্দ ছাড়া বাকি তিনজন অংশ নেননি। মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মনিরা বেগম জানান, মন্ত্রীসভা বৈঠকে শপথ নেয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে শুধু নারায়ণ চন্দ্র চন্দ স্যার এসেছেন।

অন্যরা আসবেন না। তারা পরবর্তী বৈঠকে আসবেন। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হবে আজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.