কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া নাগরিক সংবধর্না দিয়েছে বান্দরবানবাসী। এই উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কেরানীহাট ও বান্দরবান রাস্তার দুপাশে দাড়িয়ে তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানায় সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বান্দরবান কেরানীহাট সড়ক থেকে মোটর সাইকেল শোভা যাত্রা মধ্য দিয়ে প্রধান অতিথিকে গ্রহন করে বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শহরের রাজার মাঠে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন। এতে জেলার সকল উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নাগরিক সংবর্ধনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ের যে সব এলাকায় পিছিয়ে আছে বিগত দিনগুলোতে কাজ করতে পারি নাই সেসব এলাকায়ও কাজ করব। সকল ধর্ম, বর্ণ এবং মানুষের কল্যাণে কাজ করব।
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের ভালবাসায় আমি ঋণী ও কৃতজ্ঞ আমি আমার কাজের মাধ্যমে আপনাদের এ ঋন শোধ করার চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় সবাইকে নিয়ে এগোতে হবে।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী যুগ্ম-সম্পাদক লক্ষীপদ দাশ সহসভাপতি শফিকুর রহমান আব্দুর রহিম চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।