মন্দির ভাংচুর: ওসি কামরুল ফারুকের অপসারনের দাবিতে আলোচনা সভা

0

এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইস্কন) মন্দিরের আসবাবপত্র ও খাদ্য ভাংচুরের জের ধরে ওসি কামরুল ফারুকের অপসারনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বর সকালে ইস্কন মন্দিরে হিন্দু সম্প্রদায় ওসি কামরুল ফারুক মন্দিরের আসবাবপত্র ভাংচুর করার কারনে এই আলোচনা সভার আয়োজন করেন।

উক্ত আলোচনা সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ওসি কামরুল ফারুকের অপসারন দাবি করলে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর ওসিকে অপসারনের জন্য এক সপ্তাহের সময় দাবি করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভবন মালিক চিত্ত রঞ্জন বাড়ৈ, ব্যবসায়ী ও সমাজ সেবক চক্রধর মন্ডল, সমাজ সেবক যশদা জীবন সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন কোটালীপাড়া উদীচির সভাপতি অশোক কর্মকার, ব্যবসায়ী রমেশ বাড়ৈসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ।

মন্দিরের সেবিকা রিনা হালদার সাংবাদিকদের বলেন- ঐ দিন সন্ধ্যায় একাদশী থাকা ১শ জন লোকের রান্নার জন্য সবজি কাটছিলাম, হঠাৎ ওসি কামরুল ফারুক কয়েকজন পুলিশ সংগে নিয়ে মন্দিরে ঢুকে সব তচনছ করে দেয়। এখন আমরা সেবক সেবিকা সহ গোটা হিন্দু সম্প্রদায় চরম আতংকের মধ্যে আছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.