
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ “এপেক্স ক্লাব” এবং “গরিষ্ঠ নাগরিক মঞ্চ” এই দুটি সংগঠনের সাত সদস্য সোমবার (০২মার্চ) সকালে পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা বাইসাইকেলে করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ।
এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলনেতা সাংবাদিকদের বলেন, অন্ধজনে দেহ আলো মরণোত্তর চক্ষুদান একটি মহৎ দান। আপনার প্রয়োজন ফুরালে দুজন বৃষ্টিহীন এর দৃষ্টি ফিরিয়ে দিন আর এ কাজটি করতে হবে মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে। জনকল্যাণমূলক এই কাজে তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে সহযোগিতা চেয়েছেন।
তারা আরও বলেন, মানুষের দেহে চক্ষু একটি অত্যান্ত মূল্যবান অংশ যার মাধ্যমে আপনি সবকিছু দেখতে এবং বুঝতে পারেন, চক্ষু না থাকলে আপনার জীবন মূল্যহীন। সে কারণে একজন অন্ধ কে আপনার মৃত্যুর পরবর্তী চক্ষুদান, একজন দৃষ্টিহীন মানুষ কে সচল করে তুলতে পারে । তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে ।