Thursday, September 10

মরিনহোকে ধন্যবাদ পগবার

0

সর্বজনজ্ঞাত হোসে মরিনহোর সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক ছিল পল পগবার। মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে স্পষ্টত বিরোধ দেখা গেছে। তবে মরিনহো ছাঁটাই হওয়ার পর পগবার কণ্ঠে ভিন্ন সুর। কোচের সঙ্গে তার নাকি খারাপ সম্পর্ক ছিল না। বরং এসময়ে ওর ব্যক্তিত্ব গঠনে দারুণ অবদান রেখেছেন স্পেশাল ওয়ান। এজন্য গুরুকে ধন্যবাদ দিতেও কার্পণ্য করেননি তিনি।

ব্যর্থতার দায়ে সদ্য মরিনহোকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা পগবার। কিন্তু বলছেন ঠিক উল্টোটা। মাঝমাঠের এ দক্ষ ফরাসি সৈনিক বলেন, হোসের অধীনে আমরা শিরোপা জিতেছি। এজন্য তাকে ধন্যবাদ দিতে চাই। তার সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। তিনি আমার ব্যক্তিত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছেন। ওর সাহচর্যে ব্যক্তি হিসেবে অনেক উন্নতি করেছি। যাহোক সেটা এখন অতীত, উনাকে অসংখ্য ধন্যবাদ।

পগবা বলেন, শুধু আমি না। দলের বাকি খেলোয়াড়েরাও তার সংস্পর্শে ব্যক্তি হিসেবে দারুণ উন্নতি করেছে। আমাদের দৃষ্টি এখন পরের ম্যাচে। নতুন কোচ গানার সোলসকায়েরের কোচিংয়ে ভালো করতে চাই।

২০১৬ সালে রেড ডেভিলদের দায়িত্ব নেন মরিনহো। বড় আশা নিয়ে তাকে কোচ করেছিলেন তারা। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। তার অধীনে দিনের পর দিন ব্যর্থতার চরম শিখরে গিয়ে পৌঁছেছে ম্যানইউ। শেষ পর্যন্ত বরখাস্ত হয়ে এর খেসারত গুনতে হলো পর্তুগিজ কোচকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.