Sunday, September 20

মহাখালীতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে তিতুমীর কলেজের ছাত্র হত্যা

0

রাজধানীর মহাখালী আমতলীতে বাসচাপায় শাকিল শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সে সরকারি তিতুমীর কলেজের ছাত্র। এই ঘটনায় আহত হয়েছে একই কলেজের ছাত্র রায়হান ইসলাম (২২)। আজ বুধবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আহত রায়হান জাতীয় অর্থপেডিকস হাসপাতালে (পঙ্গু) চিকিৎসাধীন। রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের আক্কাস আলীর ছেলে শাকিল। তিতুমীর কলেজে একাউন্টিং বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলো সে। থাকতো মহাখালী ওয়ারলেস গেটে। আহত রায়হানও একই কলেজের ফিলোসফি বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

আহত রায়হান জানায়, বিকেল ৫টার দিকে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে আমতলী ক্রসিংয়ে পায়ে হেঁটে তারা ৪বন্ধু রাস্তা পার হচ্ছিলো। এসময় হাতদিয়ে ইশারা দেয়া সত্যেও উত্তরা গামি কলেরা হাসপাতালের (আইসিডিআরবি) একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও তারা উত্তেজনা বশত ওই বাসে উঠে যায়। এরপর চালককে সাবধান করতে শাসাতে থাকে। এক পর্যায়ে চলন্ত বাসেই যাত্রী ও হেল্পার মিলে শাকিল ও রায়হানকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। এতে পড়ে গেলে ওই বাসের পেছনের চাকা শাকিলের মাথার উপর দিয়ে উঠে যায় এবং রায়হানের হাত ভেঙ্গে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাকিল। আর রায়হানকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শেখ মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.