Friday, July 31

মহাদেবপুরে পুলিশ এর উপর হামলা আহত ২, আ’লীগ নেতাসহ গ্রেফতার ৫

0

পুলিশ অফিসার ও কন্সষ্ট্রবলনওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১০ নভেম্বর শুক্রবার পুলিশকে মারপিটে আহত করে আসামী ছিনতায়ের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত এক এএসআই ও এক কন্সষ্ট্রবলসহ ৩ জনকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামে।

পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৮ টার দিকে থানার এএসআই শরিফুল ইসলাম ও কন্সষ্ট্রবল নিলমনি ঘোষ ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে একটি চেকের মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক হোসেনকে (৩৬) তার বাড়ী থেকে গ্রেফতার করে।

আ’লীগ নেতাসহ গ্রেফতার ৫

এ সময় প্রতিবেশী রিয়াজ উদ্দীনের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক বজলুর রশিদসহ ১০-১২ জন নারী ও পুরুষ ওই পুলিশ অফিসার ও কন্সষ্ট্রবলকে বেধরোক মারপিটে আহত করে হ্যান্ডকাপ পরিহিত অস্থায় গ্রেফতারকৃত আসামী ফারুককে ছিনিয়ে নিয়ে যায়।

এ খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে ওই ইউনিয়নের হর্ষি এবং পার্শ্ববর্তী পাতনা গ্রাম ঘিরে ফেলে। প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে বেলা ১২ টার দিকে গ্রামবাসীর সহযোগীতায় পাতনা গ্রাম থেকে হ্যান্ডকাপ সহকারে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করে।

একই সময় অভিযান চালিয়ে পুলিশকে মারপিটে আহত করার ঘটনায় জরিত স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদ (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম বুলু(৪৫) ও তার স্ত্রী হালিমা বেগম (৩৫) এবং ফারুকের স্ত্রী ফারজানা জান্নাতকে (৩০) পুলিশ গ্রেফতার করে। এ ঘটনা সত্যতা শিকার করে মহাদেবপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু-ছালেহ মোঃ আশরাফুল আলম বলেছেন,ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.