
ষ্টাফ রিপোর্টারঃ বন্দর নগরী চট্টগ্রামের বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো – মোঃ কামাল হোসেন (৪২), তানভীর হাসান @ মিঠু (৩৩)। ১৩ অক্টোবর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ জাহেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক জনাব অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই অঞ্জন দাশ গুপ্ত, এসআই ইমাম হোসেন, এসআই মোঃ রবিউল হক, এএসআই জুয়েল কান্তি সিকদার, এএসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই মোঃ শাহিনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।