Wednesday, August 26

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৩ শত পিস ইয়াবাসহ গ্রেফতার ১

0

ষ্টাফ রিপোর্টারঃ
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তি হলোঃ মোশারফ হোছাইন (৪০)। ১৪ অক্টোবর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই শিবু মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ শত পিস ইয়াবাসহ মোশারফ হোছাইন (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.