বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত: ১) আমেনা খাতুন প্রঃ জমিলা (৩০), পিতা-মৃত রহমত উল্ল্যাহ, মাতা-হাসিনা খাতুন, সাং-পশ্চিম হাইগাও, ফজল হক দারোগার বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে¡ এসআই/মোঃ শাহ্জালাল চৌধুরী, এএসআই/দাউদ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ আমেনা খাতুন প্রঃ জমিলা (৩০)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।