Friday, August 28

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ দেশীয় ০১টি  বন্দুকসহ গ্রেফতার ০১ 

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সি.আর.বি রেলওয়ে বক্ষ ব্যাধি হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় বন্দুকসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা : ১) মোঃ ইকবাল প্রঃ মামা ইকবাল(৩২), পিতা- মোঃ শাহজাহান, মাতা- মিনা বেগম, সাং- দৌলতখা (মিজিবাড়ী), থানা-দৌলতখাঁ জেলা- ভোলা বর্তমানে-শেরশাহ, বাংলা বাজার, ডেবার পাড়, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম।

মঙ্গলবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব দেব প্রিয় দাশ এর নেতৃত্বে সিআরবি সাতরাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাইফুল ইসলাম ইকবাল প্রকাশ মামা ইকবালের বিরুদ্ধে বায়েজিদ থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.