Tuesday, August 25

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা: ১) মোঃ জুনাইদ(২৮), পিতা-নুরুল ইসলাম, মাতা-জান্নাত আরা বেগম, সাং-উত্তর বরই তলী মহাজন পাড়া নুরুল ইসলামের বাড়ী,থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার, ২) মোঃ ইসমাঈল(২৭), পিতা-আক্তার হোসেন, মাতা- বেবী আক্তার, সাং- উত্তর বরইতলী মহাজন পাড়া বেবী আক্তারের বাড়ী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আজ বুধবার সকাল ০৮.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে¡ এসআই/শরীফ রোকনুজ্জামান, এএসআই/দাউদ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ মোঃ জুনাইদ(২৮) ও মোঃ ইসমাঈল(২৭) নামীয় দুই জন’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

(প্রেস বিজ্ঞপ্তি)

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.