ষ্টাফ রিপোর্টার:বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃত আসামী হলো- শিমুল চৌধুরী @ পিন্টু (৪২)। ১২ অক্টোবর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নের্তৃত্বে এসআই মোঃ শাহ্জালাল চৌধুরী, এএসআই দাউদ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ শিমুল চৌধুরী @ পিন্টু(৪২)’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।