এমদাদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে বরাবরের মতো এবারো পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ” প্রাণের ৭১ ” সংগঠন টি। এসময় উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডেন্ট মেহেদী হাসান, সেক্রেটারি আল শাহারিয়া হৃদয়, সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রসঙ্গ, আজ দুপুর ২ টায় দলের অন্যান্য নেতাকর্মী সহ, সবাই একত্র হয়ে মহান স্বাধীনতা ও বিজয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জাতির পিতা শেখ মুজিবের নীতি ও আদর্শ নিয়ে বেঁচে থেকে দেশও জাতির কল্যাণে কাজ করার এক দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। তার পর বিজয় র্যালির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে দলটির কার্যক্রম সম্পূর্ণ করেন।