Friday, August 21

মহান বিজয় দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভা এর আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশের শহীদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মৃতি চারন করেন। বক্তৃতারা বলেন, আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা যেভাবে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সকলে মিলে আসুন আমাদের বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তর করি। আমাদের উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালি করি।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক তপন এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম রঙ্গু, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, জেলা পরিষদের সদস্য সাইদা ইয়াসমিন শিউলি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

আ.লীগ নেতা ও সাবেক ভিপি জহিরুল ইসলাম, লিটন, বেকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান কিসলু, আ.লীগ নেত্রী লায়লা আলীম, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান লালন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, নাগরপুর সরকারি কলেজের ভিপি আল মামুন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এ্যাড. শাজাহান সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.