মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সকাল ০৬.২৫ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।