Tuesday, September 15

মহেশখালীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

0

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে নেজাম উদ্দীনের (২৫)।নিহতের নাম কালা মিয়া (৫৫) । হত্নাযাকারী ছেলেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাপলাপুরের জেমঘাট হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যায়। এর পর তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই ছেলে নেজাম উদ্দীনের (২৫) সঙ্গে জায়গা জমি নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়।
গত ৩১ আগস্ট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন কালা মিয়া। দুপক্ষকে ডেকে ওসি প্রদীপ কুমার দাশ তাদের মধ্যে মীমাংস দিয়েছিলেন। কিন্তু তাতেও বিবাদ মিটেনি।
তিনি আরো বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে নেজাম উদ্দিন রোববার ভোরে ঘুমন্ত বাবাকে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন নেজাম উদ্দীন। ছেলেকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.