Tuesday, September 22

মহেশপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে ৫টি উভেন্টে ৬০ জন প্রতিযোগী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করে।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ও দৈ¦ত ইভেন্টে চ্যাম্পিয়ন, রানার-আপ ও ৩য় স্থান বিজয়ীদের হাতে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরষ্কার, সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.