এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন (পশ্চিম পাশে) জমি জবরদখল করার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের উত্তর মতলব থানার টরকী গ্রামের শাহ মুজিব রহমানের সন্তান সালমান সুফি আহমেদ রিজবী শ্রীপুর থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন ঢাকার উত্তরার সৈয়দ আবুল হোসেনের সন্তান সৈয়দ হুমায়ূন কবীর, গাজীপুরের টঙ্গী থানার মেরাসপাড়া এলাকার মৃত আবদুল মজিদ শেখের সন্তান আব্দুল গাফফার, অচেনা ব্যক্তি কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুলতান উদ্দিনের ছেলে দুলাল ও নোয়াখালী জেলার মান্নানের সন্তান মিজানুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৭নং কেওয়া মৌজাস্থিত এসএ ৭৯২, ৭৮৭,৭৮৮, আর,এস ১৬৫৫,১৬৫১ নং দাগে এস,এ ৯৫৪,৯৫৬, আর,এস ৪১৫ ও ৫৯১ নং খতিয়ানে মুলাইদ মৌজায় এস,এ ১৭৭ আর,এস ৩৩৭ নং খতিয়ানে এস,এ ৪০০,৩৪০ আর,এস ১৯০৪,১৮৯৭ নং দাগে রেজিস্ট্রি বায়নাকৃত ১ একর ৩৪ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে দখল বুঝে নিয়ে ভোগ দখলে হয়েছেন সালমান সুফি আহমেদ রিজবী। কিন্তু কিছুদিন যাবত ওই জমি জোর করে জবরদখল করার পায়তারা চালাচ্ছে অভিযুক্ত আসামিরা।
তারই ধারাবাহিকতায় গত (১০ মে) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে অনাধিকার প্রবেশ করিয়া রিজবীর ভাতিজা শাহিন ও আলমগীরকে মারধোর করিয়া জমিতে স্থাপন করা সাইনবোর্ড ভেঙে নিয়ে যায়। এছাড়াও প্রকাশ্যে জমি জবরদখলসহ প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এব্যাপারে আসামীদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ প্রতিবেদনে তাদের বক্তব্য দেওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুই পক্ষ থেকেই মারামারির ঘটনাই মামলা হয়েছে। প্রথমে দুটি অভিযোগ আমার কাছে থাকলেও একটি গাজীপুর জেলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।