ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা রয়েছে ছোট বড় ছয়টি ফেরি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও সূত্র জানায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় আজ বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।