Tuesday, September 29

মাঠে গড়াল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের বাকী অংশ

0

বৃষ্টিতে ভেসে যাওয়া চলতি বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফার ম্যাচের বাকী অংশ মাঠে গড়াল আজ। গতকাল রবিবার রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচটি ৭ ওভার গড়ানোর পর বৃষ্টিতে ভেসে যায়। বৃষ্টি শেষে অনেক নাটকীয়তার পর আজ সোমবার ম্যাচের বাকী অংশ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়।

রবিবার ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইল এবং জনসন চার্লস ভালোই শুরু করেছিলেন। তবে গত ম্যাচের মত ক্যারিবিয়ান দানবের ইনিংসটি বড় হয়নি। মাত্র ৩ রান করে মেহেদী হাসানের শিকার হয়েছেন তিনি। কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন অপর ওপেনার চার্লস।

বৃষ্টির আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ছিল ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান। জনসন চার্লস ৪৬ এবং ম্যাককালাম ৪ রানে অপরাজিত ছিলেন। আজ এই জায়গা থেকেই ম্যাচটি শুরু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.