Sunday, August 16

কমিউনিটি পুলিশের সাথে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে -হাসান মাহমুদ চৌধুরী

0

চান্দগাঁও আবাসিক এলাক কল্যাণ সমিতির সভাপতি সমাজ সেবক আলহাজ¦ হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমরা মধ্য আয়ের দেশ থেকে ধীরে ধীরে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। এদেশের মানুষে নিরাপত্তা নিশ্চত করতে হবে। প্রতিটি মহল্লা, আবাসিক এলাকা ও সমাজে আইন শৃংখলা রক্ষা করা এবং সমাজ ও দেশ থেকে মাদককে চিরতরে বিলুপ্ত করার জন্য নতুন সবাইকে সোচ্ছার হতে হবে।

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের ১২তম সভা করোনা মহামারির কারণে দীর্ঘ ৫ মাস পরে সকল স্বাস্থ্যবিধি মেনে ১২তম সভা এবং কমিউনিটি পুলিশের সাথে কল্যাণ সমিতির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হাসান মাহমুদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।

২২শে আগষ্ট সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত ১২তম সভায় সভাপতিত্ব করেন অত্র কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব হাসান মাহমুদ চৌধুরী। সভাপতির অনুমতিক্রমে যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে আহাদ সভা শুরু করেন। উক্ত সভায় করোনা মহামারি শুরু থেকে অত্র কল্যাণ সমিতির উদ্যোগে কাশেম-নুর ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ১২তম সভায় দীর্ঘ ৫ মাসে যে সকল সদস্য/সদস্যা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং অত্র কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এড. জিয়াউদ্দিন আহম্মদ ও উনার সহধর্মীনিসহ অত্র এলাকায় যাঁরা অসুস্থ আছেন তাঁদের সুস্থতার জন্য দোয়া করা হয়। মোনাজাতে পরিচালনা করেন কল্যাণ সমিতির সদস্য মাও. মুহাম্মদ আবদুল্লাহ। ১২তম সভা ও কমিউনিটি পুলিশের মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ সিকদার, আলহাজ্ব আহসানুল করিম, অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আতাউর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রহিম, দৈনিক চট্টগ্রাম মঞ্চের সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মঞ্জুর কাদের মঞ্জু। সহসভাপতি ইঞ্জি. মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফজলে আহাদ, তৌফিক হোসেন, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, মোহাম্মদ নুরুল আবছার, এড. মাহবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ তারিকুল ইসলাম (সেন্টু), আলহাজ্ব আবু তৈয়ব, এড. আবু মোহাম্মদ হাশেম, আলহাজ্ব আলাউদ্দীন ইউসুফ, মোহাম্মদ আবু জাফর, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, নিজাম উদ্দিন আহমেদ, মোহাম্মদ হারুন।
আরো উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রসেরফ আতাউল করিম চৌধুরী, সিএস মাহমুদ চৌধুরী, মুহাম্মদ গোলাম আব্বাস, আবদুল মান্নান, তৌকিউল ইসলাম, ইকরামুল হক চৌধুরী, জহির উদ্দিন বাবর, ফরিদ আহমদ, সাবের আহমদ, কায়সার হোসেন টিটু, এড. বদরুল হুদা মামুন, এনামুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় চান্দগাঁও আ/এ বিভিন্ন কার্যক্রম নিয়ে গভীরভাবে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভাশেষে কাশেম-নুর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ওমরাহ হজ¦ পালনে ব্যবস্থাপনাকারী মক্কা মোকাররমা হজ¦ কাফেলার স্বত্তাধিকারী সালাউদ্দিনের সৌজন্যে নৈশ ভোজের ব্যবস্থা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.