Sunday, September 13

মাদক বিরোধী প্রতিষ্ঠান সুন্দরগঞ্জে সমাজ রুপান্তর চেতনা সংর্ঘের আত্মপ্রকাশ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘মাদক, বাল্য বিয়ে ও অসামাজিক কার্যকলাপকে না বলি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সমাজ রুপান্তর চেতনা সংর্ঘের আত্মপ্রকাশ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩০ সেপ্টেম্বর) সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কবি, সাহিত্যিক ও প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞায় সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, মহিলা ডিগ্রী কলেজের উপাধাক্ষ্য নাসরিন সুলতানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, ভালবাসি সুন্দরগঞ্জের সভাপতি রেজাউল আলম রেজা, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নমিতা রানী সরকার, আব্দুল আজিজ সরকার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন, ধোপাডাংগা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ মন্ডল, সমাজ রুপান্তর চেতনা সংর্ঘের সভাপতি সাখাওয়াত হোসেন জনি প্রমূখ। পরে দোয়া পরিচালনা করেন সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.