Tuesday, September 15

মাদক মুক্ত সমাজ ও ঐক্যবদ্ধ জাতি গঠনে আলেম সমাজের মত বিনিময় সভা

0

গত ২০ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় ফরিদপুর শহরের আলাদীন কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ ফরিদপুর অঞ্চলের উদ্যোগে মাদক মুক্ত সমাজ ও ঐক্যবদ্ধ জাতি গঠনে আলেম সমাজের করণীয় শীর্ষক ওলামা সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা সভাপতি জজ কোর্ট মসজিদের খতিব মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ এর সঞ্চালনায় সমাবেশে
● প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মানবাধিকার খবরের সহকারী সম্পাদক মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ।

● প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজধানীর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা নূরুল ইসলাম কাসেমী।
● বিশেষ অতিথি ছিলেন
– তাফসীর বিভাগের ভাইস চেয়ারম্যান রাজবাড়ীর পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা খন্দকার মাহবুবুর রহমান,
– আইন সম্পাদক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার এডভোকেট আব্দুর রাজ্জাক,
– সহকারী প্রচার সম্পাদক মাওলানা মামুনুর রশীদ ও
– মুফাসসির পরিষদের রাজবাড়ী জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান ও রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম।

● প্রধান অতিথি আলেমদের উদ্দেশ্যে প্রদেয় বক্তব্যে বলেন, “মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ওয়াজ মাহফিলে ও জুমার খুৎবায় সর্ব সাধারণকে মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। সন্তানকে রক্ষায় অবিভাবককে সজাগ রাখতে হবে। আর ঐক্যবদ্ধ জাতি গঠনে দলীয় মতাদর্শের উর্ধ্বে উঠে মুসলিম পরিচয়দানকারী সকলকে এক হতে হবে। ইসলাম নিয়ে যারাই কাজ করছে সবাইকে নিজেদের ভাই মনে করতে হবে। সর্বোপরি আত্মশুদ্ধির মাধ্যমে নিবেদিত হয়ে দ্বীন প্রচার করে যেতে হবে। তিনি সমাজ সেবা মূলক কাজে আলেমদেরকে উদ্বুদ্ধ করেন এবং ছোট খাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।”

প্রধান বক্তা নূরুল ইসলাম কাসেমী বলেন, “বিপদে- মসিবতে একে অন্যের পাশে দাঁড়াতে হবে, কাউকে পর না মনে করে একক সত্তা হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন সম্ভব হবে।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.