Wednesday, September 23

মাদক সঙ্গে সম্পৃক্ত কাউকে একচুলও ছাড় দেয়া হবে না: ডিএমপি কমিশনার

0

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। মাদক ব্যবসায়ী এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে একচুলও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মাদকের কোন্ও আখড়া থাকতে পারবে না। আমরা যেকোনও মূল্যে রাজধানী থেকে মাদক নির্মূল করবো। আসুন আমরা হাতে-হাত, কাঁধে-কাঁধ রেখে এ ভয়াবহ মাদক ক্যানসারকে নির্মূল করি। ডিএমপির কমিশনার আরও বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতি বছর ঈদে ও শীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা দিন-রাত আপনাদের নিরাপত্তায় কাজ করছি।

তিনি বলেন, এবার রমজানে গত ১৭ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য তেমন কোনও অপরাধ সংঘটিত হয়নি। ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ নজরদারি। অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে একচুলও ছাড় দেয়া হবে না।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা ও মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.