গত ২৫ আগস্ট শুক্রবার মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ও ৫ নং জোড়খালি ইউনিয়নের দক্ষিণাঞ্চলে পানিবন্দি ও বন্যাদুর্গতের মধ্যে জগন্নাথ বিদ্যালয়ের সাভার ছাত্র কল্যাণ পরিষদের উদ্দোগে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে শুভ উদ্বোধন করেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এম.পি।
এছাড়াও উপজেলায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ড. মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জসিম উদ্দিন।
সাভার ছাত্র কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন উজ্জ্বল, যু্গ্ম সাধারণ সম্পাদক- শিহাব ইবনে মিজান, সাংগঠনিক সম্পাদক- শুভ সহ
এছাড়াও সম্পাদক মন্ডলী ও সম্মানীত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, মহসীন মিয়া, সুরুজ আলি, মিনুন মাহফুজ, নাসিব, প্রান্ত, রবিউল ইসলাম, মাসুদ রানা, ফজলে রাব্বি, হাসিব, লিংকন, ইমন ও স্থানীয় ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মঈনুল হাসান অপু প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘরে গিয়ে এসকল ত্রাণ বিতরণ করা হয় ।
ত্রাণের ১২ প্রকার সমগ্রী চাল, ডাল, চিড়া, তৈল, লবন, গুঁড়, ঔষধ, স্যালাইন, মোম, দিয়া শলাই সহ প্যাকেট দেওয়া হয় । প্রায় ১৫০ জন পরিবারের কাছে এসকল ত্রাণ বিতরণ করা হয়।
তাদের মহৎ উদ্দোগে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। এছাড়াও তাদের পরার্মশ ও সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা ।
অত্র সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- শিহাব ইবনে মিজানের উপজেলায় ত্রাণ দেওয়া হয় । তিনি সকল উপস্থিত অতিথিদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাদের সাথে থাকা সমাজসেবক দের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।