Sunday, November 22

মানবতার টানে রোহিংগাদের তরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

0

ইতিহাসে জাতিগত নিধনযজ্ঞ বিরল ঘটনা। আগুনে জীবন্ত মানুষ হত্যা, কুপিয়ে জবাই করা এবং পৈচাশিকতায় গণধর্ষণ কেবল বার্মার সেনাদের পক্ষেই সম্ভব হয়েছে। যার নিন্দায় বিশ্ব আজ ঐক্যবদ্ধ। প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৮লাখ রোহিংগা শরণার্থী। যা বিশে^র কোথাও কখনও হয়নি।

অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার চরম সংকটে রোহিংগারা। পানির তীব্র সংকটে তারা এখনও গর্ত করে পানি ব্যবহার করছে। টয়লেটে লাইন ধরতে হয়। পলিথিনের ঘরে দিনে বসা দায়। বর্ষাকালে ঘরে পানি পড়ে। ঘনবসতিতে নোংরা, দূর্গন্ধময় পরিবেশে বসবাস স্বাস্থ্যহানি এবং নানাবিধ রোগের প্রাদুর্ভাব লক্ষণীয়। দুনিয়ার সকল মানবতাবাদী নাগরিক রোহিংগাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।

‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ সীমিত সামর্থ্য নিয়ে রোহিগাংদের পাশে দাঁড়িয়েছে। ওবাট এনজিও এর মেডিকেল টিমে ঔষুধ ও স্বেচ্ছাসেবীকর্মী নিয়ে কুতুপালং ক্যাম্পে প্রায় ১০ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে। চাল, ডাল, দুধ, মশারী, বাচ্চাদের দুধ, কাপড়সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় প্রায় ৩ হাজার পরিবারে। বালুখালী-২ ময়নারঘোনা এলাকায় ৪৩টি নলকূপ স্থাপন করে প্রায় ২ হাজার পরিবারে আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করা হয়। নলকূপ স্থাপন এখনো অব্যাহত রয়েছে।

লেদা ক্যাম্পে গভীর নলকূপে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রায় ৮০০শত পরিবারে সুপেয় পানি এবং টয়লেট ও গোসলখানা স্থাপন, ঘর নির্মাণে ৬০০ শত বাঁশ বিতরণ করে পরিবেশ বান্ধব বসতি স্থাপনে ভূমিকা রাখছে। টয়লেট স্থাপন অব্যহত রয়েছে। মানবপাচার রোধে এবং বিশুদ্ধ পানি ব্যবহারে ১২টি ক্যাম্পে ব্যাপক ফেস্টুন সাটানো হয়েছে।

সংস্থার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট অন্তরা সেলিমা হুদার সার্বিক তত্ত¡াবধানে ত্রাণ বিতরণে অংশ গ্রহণ ড. অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, প্রকল্প পরিচালক জালাল উদ্দিন, মুখলিসুর রহমান ফরহাদী, এড. এরশাদুর রহমান রিটু, মাহফুজ উন নবী খোকন, এড. জামাল উদ্দিন, আকবর খান, ফয়সাল আহমদ, মাসুক এলাহী, আকিল শাহ্ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.