ইব্রাহিম হোসেন রাকিব: চট্টগ্রাম ইপিজেড থানার অধীনে লেবার কলোনী পূর্ব গেইট এলাকায় ৪ঠা অক্টোবর শুক্রবার বিকেল ৫টায হক ম্যানশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত “বাংলাদেশ মানবাধিকার সংস্থা” রেজিঃ নং- এস- ১০৫৫৪/০৯ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “বাংলাদেশ মানবাধিকার সংস্থা” ইপিজেড থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পলাশ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ জনি। তিনি তার বক্তব্যে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, জঙ্গি ও সন্ত্রাস রোধ করার জন্য সবাইকে সোচ্চার হওযার আহবান জানান। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মহিলা সম্পাদিকা মোছাম্মৎ বিউটি বেগম, চট্টগ্রাম মহানগর শাখার হতদরিদ্র ভূমিহীন পুনর্বাসন সমন্বয় সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ মোস্তফা কামাল। উক্ত আরোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ কবির আকন, পারভীন আক্তার, শাহানা বেগম, জানে আলম, হারুনুর রশীদ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।