Thursday, September 17

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার
মানবাধিকার সম্মেলন -২০১৮ অনুষ্ঠিত

0

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার মানবাধিকার সম্মেলন-২০১৮, ৩০ জুন শনিবার ষোলশহর, চট্টগ্রাম এল.জি.ই.ডি ভবন হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মুসা, এড. আবুল কাশেম, সৈয়দ মোঃ শাহ্ এরফান, ডাঃ দীপক সরকার, মোঃ হাসান সিকদার, যগ্ম সাধারণ সম্পাদক ইরা চক্রবর্তী, মোরশেদুল আলম, আনোয়ার মেহেদী, সাংগঠনিক সম্পাদক-মোঃ ওসমান গনি, আব্দুল হালিম, জোবায়দা সরোয়ার নিপা, এড. বৃষ্টি কবির, এড. ফৌজিয়া, মোঃ শাহাদাত হোসেন, মোঃ জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, ইলা চক্রবর্তী, মোঃ ইলিয়াছ, তরিকুল আলম তৌহিদ, ওমর ফারুক চৌধুরী জিবন সহ বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক-এম এ মান্নান। সম্মেলনে বক্তারা বলেন-সমাজে বাল্য বিবাহ, সাধারণ মানুষের অধিকার আদায়সহ বিভিন্ন কর্মকান্ডে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকেও এগিয়ে আসতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.