Wednesday, August 26

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

0

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে থাকা মামলা দু’টি বিচারাধীন রয়েছে। ওই দুই মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করলে গত ১৭ জুন হাইকোর্টে শুনানি শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.