Tuesday, August 11

মানিকগঞ্জে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ায় ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে

0

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ায় যানবাহন নিয়ে কাত হয়ে পদ্মায় ‘আমানত শাহ’ নামে একটি ফেরি দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ কথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে দৌলতদিয়াঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরিটি পাটুরিয়াঘাটে আসে। এখানে পাঁচ নম্বর ঘাটে লাগানোর পর হঠাৎ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা ১৭টি ট্রাক নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সাভিসের দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.