Thursday, September 24

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২

0

মানিকগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত দুই আরোহীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.