Saturday, August 15

মারা গেছেন সাবেক এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী

0

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী (৪৯) আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত চারদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন বাপ্পী।

১৯৭০ সালের ৩১শে ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেচ্ছা বাপ্পি। গত মঙ্গলবার তার ৪৯তম জন্মবার্ষিকী ছিলো।

পেশায় আইনজীবী বাপ্পী ছাত্রাবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেছা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।
নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এডভোকেট বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.