মালায়েশিয়ায় জিম্মিদশা থেকে ১২ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার

0

মালয়েশিয়ায় দীর্ঘদিন জিম্মিদশা থেকে ১২ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বেতন না দিয়ে দীর্ঘদিন তাদেরকে জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

জানা যায়, দেশটির একটি সবজি ফ্যাক্টরিতে তারা কর্মরত ছিলেন। ওই ঘটনায় ২ জন নারী মালিককে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদেরকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

আরো জানা যায়, দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তারা। প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করত মালিকপক্ষ। বেতন চাইলেই বিভিন্ন টালবাহানাসহ বলত, যে দিন দেশে যাবি, সেই দিন বেতন দেব।

দেশটির ইপো জেলার সহকারী পুলিশ কমিশনার ইয়াহিয়া আব্দু রাহমান জানান, ওই শ্রমিকদেরকে সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করানো হত। তাদেরকে ৩২ রিঙ্গিত বেতন দেয়া হত। কেউ যদি একদিন ছুটি নেয় তাহলে তিনদিনের বেতন কেটে রাখা হত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.