বেনাপোল সংবাদদাতা : মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের লিফটের কেবল ছিড়ে নিহত যশোরের শার্শা বেনাপোলের সেই যুবক তরিক, আজমিন ও ঝিকরগাছার সালাউদ্দিনের জানাজা শেষে ১১দিন পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের গ্রামের বাড়িতে স্ত্রী, বাবা মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
৮এপ্রিল রোববার রাত ৮ টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের জোহরবারু ফরেস্ট সিটিতে কাজ করার সময় লিফটের কেবল ছিড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা জানিয়েছেন।১১দিন পর নিহতদের লাশ বাড়িতে আনা হলে এলাকাবাসী ভিড় শোকবিহŸল হয়ে পড়েন ।
শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব বলেন,ঝিকরগাছা উপজেলার ছোট-পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাহউদ্দিনের (৪২) লাশ বেলা ১১টায় নিজ বাড়িতে এসে পৌছায়।
স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেনের (২৬) বেনাপোল ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিককে (৩২) বাদ জোহর জানাজার পর উপজেলার শালতায় এরবং ধান্যখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।