মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

0

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহবুর রহমান (৩৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। মাহবুর নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কায়েমকোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ওই দেশের সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় প্রাইভেটকার চাপায় তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে পরিবার-পরিজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের আত্মীয়রা জানান, মাহবুর ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সাত বছরের এক ছেলেসন্তান রয়েছে।

শুক্রবার দিনগত রাত ১২টায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে এবং শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.